ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • স্রোতের টানে মিয়ানমারের পথে যাত্রীবাহী ট্রলার, অতঃপর… 

    স্রোতের টানে মিয়ানমারের পথে যাত্রীবাহী ট্রলার, অতঃপর… 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে স্রোতের টানে মিয়ানমারের জলসীমা অতিক্রম করতে যাচ্ছিল শতাধিক যাত্রীবাহী একটি ট্রলার। পরে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ তাদের উদ্ধার করে।


    শুক্রবার দুপুরে ট্রলারটি টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মাঝখানে এ ঘটনা ঘটে।

    নৌকার যাত্রীরা জানান, টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মাঝখানে শাহপরীর দ্বীপ এলাকায় পৌঁছলে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেকক্ষণ চেষ্টার পরেও ইঞ্জিন চালু করতে ব্যর্থ হওয়ায় ট্রলারটি নাফ নদীর স্রোতে মিয়ানমার সীমান্তের দিকে ধাবিত হতে থাকে। 

    পরে যাত্রীরা টেকনাফ মডেল থানায় ফোন করে উদ্ধারের সহযোগিতা চান। টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান ভাসমান যাত্রীর উদ্ধারে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেন। শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা ট্রলার ঘাট থেকে একটি ট্রলার নিয়ে ভাসমান যাত্রীদের উদ্ধার করে। সেখানে নারী, পুরুষ ও শিশুসহ শতাধিক যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

    টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, নাফ নদীর মাঝখানে ইঞ্জিন বিকল হয়ে যাত্রী আটকা পড়ার বিষয়টি শোনামাত্র শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়িকে দ্রুত উদ্ধারের নির্দেশ দেই। তাদের উদ্ধার করে শুকনো খাবার ও পানি বিতরণ করা হয়। পরে ইঞ্জিন মেরামতের পর তাদের সেন্টমার্টিনে পাঠানো হয়েছে।

    ট্রলারের মাঝি মো. আয়াজ বলেন, ইঞ্জিন বিকল হয়ে আমরা নাফ নদীতে ঘণ্টারও বেশি সময় ভাসছিলাম। মিয়ানমারের জলসীমানা অতিক্রম করার আগেই পুলিশ  আমাদের উদ্ধার করে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ