ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ছাত্রদল

    বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ছাত্রদল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে এক দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আগামী রোববার সারা দেশের জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়গুলোতে এই কর্মসূচি পালন করবে সংগঠনটির নেতাকর্মীরা। 


    শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই কর্মসূচি ঘোষণা দেন।

    গত সোমবার রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে সাইফ মাহমুদ জুয়েলসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার তাদেরকে দুই দিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ড শেষে আজ (শুক্রবার) তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

    এর আগে গত শনিবার রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে মশিউর রহমান রনিকে গ্রেফতার করে পুলিশ।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ