ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

     বরিশালে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ ‍এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ ২০২১ ‍‍উপলক্ষে বরিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বরিশাল মৎস অধিদপ্তর। 


    শনিবার (২৮ ‍আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর বরিশাল এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার ‍এর ‍উপপরিচালক মোঃ শহীদুল ‍ইসলাম।


    মতবিনিময় সভায় বক্তারা বলেন, আজ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুরু। ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক এটি পালন করা হবে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মাইকিং ব্যানার, পোষ্টার, ফেস্টুন সহ ব্যাপক প্রচারনা চালানো হবে। মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।


    মতবিনিময় সভায় ‍আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, উপ প্রকল্প পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল কামরুল ইসলাম, খামার ব্যবস্থাপক কাশিপুর মৎস্য খামার অচিন্ত কুমার দাস, চ্যানেল টুয়েন্টি ফোর বরিশাল ব্যুরো প্রধান প্রাচুর্য রানা, দীপ্ত টিভির বরিশাল প্রতিনিধি মর্তুজা জুয়েল, যায়যায়দিন এর বরিশাল প্রতিনিধি আরিফুর রহমান, মাই টিভির বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ