ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • নৌকাডুবি: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন আইনমন্ত্রী

    নৌকাডুবি: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন আইনমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

    জেলার বিজয়নগর উপজেলার তিতাস নদের লইছকা বিলে নৌকাডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী।


    শুক্রবার (২৭ আগস্ট) এ দুর্ঘটনার পর এ পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

    আইনমন্ত্রী বলেন, নৌকাডুবির ঘটনায় তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবেন।

    এখনও যারা নিখোঁজ আছেন তাদের সন্ধান করার জন্যও আহ্বান জানান তিনি।

    মন্ত্রী শোকবার্তায় নৌকাডুবিতে প্রাণ হারানো সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের  সুস্থতা কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ