ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স
  • পাঁচ দিনে কুম্ভমেলায় ১৭০০ জন করোনায় আক্রান্ত

     পাঁচ দিনে কুম্ভমেলায় ১৭০০ জন করোনায় আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে কুম্ভমেলায় গত পাঁচদিনে ১৭০০ জনের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। মহাকুম্ভে দুটি শাহী স্নানের পর এ সংক্রমণ দেখা দেয়। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আবহে সুপারস্প্রেডারের রূপ নিয়েছে হরিদ্বারের কুম্ভমেলা।


    বৃহস্পতিবার হরিদ্বারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শম্ভু কুমার ঝাঁ এ তথ্য জানিয়েছেন। ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে পুণ্যার্থীদের জমায়েত কুম্ভমেলায় লাখো মানুষ সমবেত হয়।

    তিনি জানিয়েছেন, কুম্ভমেলায় অংশ নেওয়া ভক্ত ও দর্শনার্থীদের একাধিক আখড়ায় আরটি-পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার ব্যবস্থা ছিল। ১০ থেকে ১৪ এপ্রিলের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭০১ জনের। আরও অনেকের ফলাফল হাতে আসা এখনো বাকি। এ কারণে করোনা শনাক্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    ১২ বছর পর পর এই কুম্ভমেলার আয়োজন করা হয়। কুম্ভমেলা চার জায়গায়। এগুলো হচ্ছে- হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগ।

    এ বছর ১ এপ্রিল উত্তরাখÐের হরিদ্বারে বসে কুম্ভমেলার আসর। জানা গেছে, ১ থেকে ২৮ এপ্রিলের মধ্যে ৩টি শাহি স্নানের দিন রয়েছে। প্রথম শাহি স্নান হয়েছে ১২ এপ্রিল, সেদিন সোমবতী অমাবস্যা। দ্বিতীয়টি ১৪ এপ্রিল এবং তৃতীয়টি ২৭ এপ্রিল হওয়ার কথা রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ