বরিশালের ৬ আসনে ‘হ্যাঁ’র পক্ষে বিপুল ভোট

জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে বরিশালের ছয়টি আসনে ‘হ্যাঁ’ বিপুল ভোটে এগিয়ে রয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. খায়রুল আলম সুমন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ফলাফল ঘোষণার পাশাপাশি গণভোটেরও ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ‘হ্যাঁ’র পক্ষে ১ লাখ ১২ হাজার ২০৮টি, আর ‘না’র পক্ষে ভোট পড়েছে ৭৩ হাজার ৯৮৯টি।
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ‘হ্যাঁ’র পক্ষে ১ লাখ ৩৪ হাজার ২৭৮টি, আর ‘না’র পক্ষে ৮০ হাজার ৯৬৬টি ভোট পড়েছে।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ‘হ্যাঁ’র পক্ষে ১ লাখ ২২ হাজার ৩০৫টি, আর ‘না’র পক্ষে ৪০ হাজার ৬৩৬টি ভোট পড়েছে।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে ‘হ্যাঁ’র পক্ষে ১ লাখ ৪৩ হাজার ৯০০টি, আর ‘না’র পক্ষে ৬৪ হাজার ৫১১টি ভোট পড়েছে।
বরিশাল-৫ (বরিশাল সদর) আসনে ‘হ্যাঁ’র পক্ষে ১ লাখ ৭৬ হাজার ৬৮৭টি, আর ‘নার পক্ষে ৬৪ হাজার ৩৯৪ টি ভোট পড়েছে।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ‘হ্যাঁ’র পক্ষে ১ লাখ ১৫ হাজার ৭৪টি, আর ‘না’র পক্ষে ৪১ হাজার ৭০০টি ভোট পড়েছে।
এইচকেআর