ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

    বরিশালে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে সাবেক বিএনপি চেয়াপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়ের শুকরিয়া আদায় করেছে দলটি।

    শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গৌরনদী সরকারী কলেজ মাঠে জুমা নামাজের পর অনুষ্ঠিত দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন বরিশাল-১ আসনের জহির উদ্দীন স্বপন।

    এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় সিদ্বান্ত অনুযায়ী কোন বিজয় মিছিল করা হবে না। এর পরিবর্তে দলের প্রার্থীদের বিজয়ে শুকরিয়া জানানো ও বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। এছাড়াও মন্দির ও গীর্জায় প্রার্থনা করা হয়েছে। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনায় দলীয় নেতা কর্মীরা অংশ নিয়েছেন। 

    কর্মসূচির অংশ হিসেবে নগরীর সাধুর বটতলা এলাকায় নিজ বাড়ির পাশের মসজিদে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন বরিশাল-৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার।

    নিজের প্রতিষ্ঠিত গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন বরিশাল-২ আসনের বিজয়ী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। এছাড়া মেহেন্দিগঞ্জের পাতারহাট আব্দুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন বরিশাল-৪ আসনের বিজয়ী প্রার্থী রাজিব আহসান।

    মুলাদীতে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন বরিশাল-৩ আসনের মো. জয়নুল আবেদীন। এছাড়াও বিভিন্ন নেতাদের উদ্যোগে দোয়া মোনাজাত করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ