ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ দক্ষিণাঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কতা, তাপমাত্রা বৃদ্ধির আভাস
  • মারা গেলেন হকি কিংবদন্তি আনভির আদেল

    মারা গেলেন হকি কিংবদন্তি আনভির আদেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক গোলরক্ষক আনভির আদেল খান বাবু (৬৫) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।

    শনিবার (২৯ আগস্ট) পরিবারের পক্ষ জানানো হয়, বেশ কয়েকদিন ধরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন কিংবদন্তি এই হকি খেলোয়াড়। ওপেন হার্ট সার্জারি করার পর আইসিইউতে ছিলেন তিনি। এদিন দুপুর তিনটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।


    পেশাদার ক্যারিয়ারে আবাহনীর হয়ে মাঠ মাতিয়েছেন এই তারকা গোলরক্ষক। অবসরের পর সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

    আনভির আদেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাহফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ও আবাহনী লিমিটেড।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ