ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশালের মুলাদী ও হিজলা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

    মৃতরা হলো- মুলাদী উপজেলার চরডিক্রী এলাকার আবুল কাসেম সরদারের ৪ বছরের  ছেলে  মো. হোসাইন ও হিজলা উপজেলার চরপত্তনীভাঙ্গা এলাকার সোহেল মাতুব্বরের ২ বছরের মেয়ে আছিয়া।


    মৃতের স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার (২৮ আগস্ট) বিকেলে হোসাইন বাড়ির পাশেই খেলা করছিল। পরে তার সন্ধান না পেয়ে স্বজনরা খুঁজতে থাকেন।

    খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ডোবায় তাকে ভাসতে দেখে পরিবারের লোকজন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল হাসান টিপু জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই হোসাইনের মৃত্যু হয়।

    অপরদিকে, পরিবারের সবার অগোচরে আছিয়া ঘর থেকে বাইরে বের হয়ে যায়। তার সন্ধান না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ডোবা থেকে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক মো. নাজমুল সাকিব।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ