ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পুকুরে ৩শ গ্রাম ওজনের ‍ইলিশ!

    পুকুরে ৩শ গ্রাম ওজনের ‍ইলিশ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর হাতিয়ায় একটি পুকুর সেচে পাওয়া গেছে ইলিশ মাছ। এ ঘটনায় হইচই পড়ে গেছে পুরো এলাকায়।

    আজ রবিবার ভোরে হরনী ইউনিয়নের বয়ার চরে মো. বেলালের পুকুরে ৩০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি পাওয়া যায়। পরে মাছটি বাজারে বিক্রি করা হয়।

    বেলাল জানান, শনিবার (২৮ আগস্ট) রাতে পুকরের পানি সেচ দেন। রবিবার ভোরে পুকুর থেকে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে একটি ইলিশ মাছও পান। খবর শুনে মাছটি দেখতে পুকুর ঘাটে ভিড় জমান স্থানীয়রা।

    প্রত্যক্ষদর্শী মো. আশরাফুল বলেন, ‘সচরাচর ইলিশ মাছ জীবিত পাওয়া যায় না। তার ওপর পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে। নিজের চোখে জীবিত ইলিশ দেখতে ভোরে ওই বাড়িতে গিয়েছিলাম।’

    বিষয়টি শুনেছেন জানিয়ে হরনী ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রশাসক মাওলানা আবু সাইদ জানান, জোয়ারের পানি আসায় হয়তো ইলিশ মাছটি পুকুরে চলে এসেছে।

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুস সাকিব খান বলেন, যদি জোয়ারের লোনা পানি পুকুরে প্রবেশ করে তাহলে লোনা পানির সঙ্গে পুকুরে ইলিশও প্রবেশ করতে পারে। দেশে পুকুরে ইলিশ চাষ নিয়ে গবেষণা চলছে বলেও জানান তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ