ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • ২ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য

    বরিশালে গ্রেফতার আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর জামিনের আবেদন

    বরিশালে গ্রেফতার আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর জামিনের আবেদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ইউএনও এবং পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের আরও ১২ জন নেতাকর্মীর জামিন আবেদন হয়েছে। কারান্তরীণ আসামিদের পক্ষে রবিবার সিনিয়র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। আদালতের বিচারক মো. আনিসুর রহমান তাদের জামিন আবেদন গ্রহণ করে আগামী ২ সেপ্টেম্বর শুনানীর দিন ধার্য করেন। 

    এর আগে এই দুই মামলায় গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৯ নেতাকর্মী জামিন পান।

    গত ১৮ আগস্টের ঘটনায় পরদিন ১৯ আগস্ট ইউএনও মো. মুনিবুর রহমান এবং কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক শাহজালাল মল্লিক বাদী হয়ে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ ও সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসসহ ১১৪ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামাসহ আওয়ামী লীগের ৬০২ জন নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবুসহ ২৩ জনকে গ্রেফতার করে। যার মধ্যে চোখে গুলিবিদ্ধ অবস্থায় ২ জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

    বরিশাল কারাগারে থাকা ২১ জনের মধ্যে এর আগে জামিন পেয়েছেন ৯ জন। বাকী ১২ জনের জামিন আজ আবেদন হয়েছে বলে নিশ্চিত করেছেন তাদের আইনজীবী তালুকদার মো. ইউনুস। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ