ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমতলীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

    আমতলীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলী-কুয়াকাটা মহাসড়কের ফকির বাড়ী স্ট্যান্ডে সফুরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা অটোগাড়ীর চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে রবিবার দুপুরে।

    জানাগেছে, উপজেলার ফকিরবাড়ী স্ট্যান্ডের বৃদ্ধা সফুরা বেগম একটি ছাগল চরাতে আমতলী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পাশে যান। ওই পাশ থেকে বাড়ীতে ফেরার পথে একটি অটোগাড়ী তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা নিহত হন। 

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্বজনদের দাবির প্রেক্ষিতে নিহত সফুরা বেগমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপরই অটোচালক বেল্লাল পালিয়ে গেছে। পুলিশ অটোগাড়ী জব্দ করেছে।

    নিহত সফুরা বেগমের ছেলে সিদ্দিক ফকির বলেন, মা ছাগল চড়াতে সড়কের বিপরীত পাশে যান। ওই পাশ থেকে ফেরার পথে অটোগাড়ী তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা নিহত হয়েছেন।

    আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের দাবির প্রেক্ষিতে নিহত সফুরা বেগমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ