ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বরিশালে ট্রলারের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

    বরিশালে ট্রলারের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালবাহী একটি ট্রলারের ধাক্কায় খালে ভেঙে পড়েছে লোহার ব্রিজ। এতে করে তিনটি গ্রামের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পরেছে। দুর্ঘটনার পর ট্রলারটি খালের পানিতে ডুবে গেছে। ঘটনাটি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের খাশকান্দা এলাকার বগিরচর খালের।

    সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, খাশকান্দা এলাকার বগিরচর খালের প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে গত ৯ নভেম্বর বিকেলে মালবাহী একটি ট্রলার ব্রিজের স্তম্ভে ধাক্কা লাগে। মুহুর্তেই ব্রিজের বড় একটি অংশ খালের পানিতে ভেঙে পরে।

    ট্রলারটি স্থানীয় মুদি দোকানিদের মালামাল বহন করছিল। সেসব মালামালসহ ট্রলারটি পানিতে নিমজ্জিত হয়। ট্রলারটি খুঁজে পাওয়া গেলেও সেটি সোমবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

    ট্রলারের মাঝি নিজাম ফকির বলেন, আমি সুকান ধরে দাঁড়িয়ে ছিলাম। ট্রলারটা উজান থেকে দ্রুত ব্রিজ অতিক্রম করছিল। হঠাৎ ঘূর্ণির মধ্যে পরে নিয়ন্ত্রণ হারায়। এরপর ধাক্কা খেয়ে ব্রিজটি ভেঙে পরে ট্রলারটি পানিতে নিমজ্জিত হয়। ট্রলারের মধ্যে মুদি দোকানিদের মালামাল ছিলো। সবকিছু খালের পানিতে তলিয়ে গেছে।

    সূত্রে আরও জানা গেছে, লোহার ব্রিজটি খাশকান্দা ও চরআলগী গ্রামের মধ্যে একমাত্র সংযোগ ছিলো। প্রতিদিন শতাধিক মানুষ এই পথ দিয়ে উপজেলা সদর, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতো। এখন নৌকা ভাড়া করে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের।

    স্থানীয়রা জানিয়েছেন-ব্রিজটি ভেঙে পরার পর শিশুরা স্কুলে আসতে পারছে না। নদী পারাপার করানো ঝুঁকিপূর্ণ। তাই ব্রিজটি দ্রুত মেরামত করা না হলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে।

    স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের ফরাজী বলেন, সেতুটি আমাদের ইউনিয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভাঙনের ঘটনায় বগিরচর, জাঙ্গালিয়া ও দক্ষিণ জাঙ্গালিয়া গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পরেছে। খালে স্রোত বেশি থাকায় আপাতত সাঁকো তৈরি করা যাচ্ছেনা। তবে নৌকা দিয়ে যাতায়াত চালু রাখা হয়েছে।

    ইউপি সদস্য বশির গাজী বলেন, সেতুটির নিচের অংশ দীর্ঘদিন ধরে ক্ষয়ে কাঠামো দুর্বল হয়ে পরেছিল। স্রোতের চাপ সামলাতে না পেরে স্তম্ভ ভেঙে গেছে। স্তম্ভগুলো খালে দন্ডায়মান থাকায় নতুন দুর্ঘটনার ঝুঁকি রয়ে গেছে।

    মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ১০ নভেম্বর সকালে উপজেলা প্রকৌশলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিলো। তিনি ফিরে এসে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছেন। দ্রুত ব্রিজটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি স্থানীয়দের চলাচলের সুবিধার্থে অস্থায়ীভাবে নৌকায় পারাপারের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ