ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • সন্ধান মেলেনি দুই নারীর

     সন্ধান মেলেনি দুই নারীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরিশাল নগরের এয়ারপোর্ট থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই নারীর সন্ধান দুই সপ্তাহেও মেলেনি।

    পুলিশ বলছে, প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্নভাবে দুই নারীর সন্ধান পেতে তৎপরতা রয়েছে পুলিশ।

    বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা জানায়, গত ১৪ আগস্ট বিকেল থেকে নিখোঁজ হন নগরের ২৮ নম্বর ওয়ার্ডের চৌহুতপুর এলাকার দুলাল হাওলাদারের স্ত্রী রুনু বেগম। তার মেয়ে দোলন বেগম এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


    ৪৫ বছর বয়সী রুনু বেগমের মানসিক সমস্যা রয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। দোলন জানান, রুনু বেগম ১৫ আগস্ট থেকে নিঁখোজ রয়েছেন, জিডিতে তারিখ ভুল হয়েছে।

    এদিকে ১৫ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে নগরের লুৎফর রহমান সড়ক এলাকার সোহেল রানার স্ত্রী মুন্নী আক্তার নিখোঁজ হন। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।

    ২৫ বছর বয়সী মুন্নীর মা রাবেয়া বেগমের করা জিডিতে নিখোঁজ হওয়ার বিষয়ে কোন সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

    স্থানীয়রা জানান, এ দুই নারী নগরের ২৮ নম্বর ওয়ার্ডের ফিশারি সড়কে একটি বিড়ির শাখা কারখানায় শ্রমিকের কাজ করতেন। এ সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। ১৫ আগস্ট সকালে মুন্নী ও রুনু নিজ নিজ বাসা থেকে বের হন। দুপুর আড়াইটার পর তাদের মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। কোথায় হারিয়ে গেলেন দুই নারী, এ নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন স্বজনরা।

    মুন্নী আক্তার এক সন্তানের জননী। স্বামীর সঙ্গে তার সম্পর্ক নেই। আর রুনু বেগম তিন সন্তানের জননী। তার স্বামী দুলাল হাওলাদার চা দোকানি।


    তারা নিঁখোজ হওয়ার পর কোন তথ্যই মিলছে না বলে জানান এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার।

    তিনি বলেন, সাধারণ ডায়েরির সূত্র ধরে তাদের সন্ধানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ