ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আগৈলঝাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    আগৈলঝাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্ম তিথী শুভ জন্মাষ্টমী পালন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় আলোচনাসভা, গীতা পাঠ, ভজন কীর্ত্তণ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    করোনার কারনে আনন্দ  র‌্যালী  ব্যাতীত উপজেলা হিন্দু ধর্মীয় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার সকালে সংগঠনের সভাপতি ও আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। 

    অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, মহাদেব চন্দ্র বসু, ডা. অমূল্য রতন বাড়ৈ, নিত্যানন্দ মজুমদার, হরেকৃষ্ণ রায় পলাশ, অনিমেষ মন্ডল, বাপ্পি হালদার প্রমুখ। পরে দুপুরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর আয়োজনে উপজেলার জগন্নাথ মন্দির প্রাঙ্গনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকে গীতা পাঠ, ভজন কীর্ত্তন, ভক্তদের বিশেষ প্রার্থণা সভা, প্রসাদ বিতরণ করা হয়েছে। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন মন্দির ও বাড়িতে ভগবান শ্রী কৃষ্ণের জন্ম তিথি শুভ জন্মাষ্টমী বিভিন্ন আয়োজনে পালন করেছে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ