ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৩৩ জন

    এ বছর ডেঙ্গু আক্রান্ত ১০ হাজার ছাড়াল

    এ বছর ডেঙ্গু আক্রান্ত ১০ হাজার ছাড়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৩ জন রোগী। এর মধ্যে শুধু ঢাকায় ভর্তি হয়েছেন ২১৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৪২ জনের মৃত্যু হয়েছে।

    আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১হাজার ৪ জন ও ঢাকার বাইরে ১৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

    আর চলতি আগস্ট মাসে ডেঙ্গু শনাক্ত হয় ৭ হাজার ৪৯৫ জন। এর আগে, গত জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে এবং আগস্ট মাসে এখন পর্যন্ত ৩০ জন মারা গেছেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ