ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দিনব্যাপী পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

    দিনব্যাপী পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি) এর উদ্যোগে বরিশালে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি এবং ফুলের চারা বিতরণ  করা হয়েছে । 

    সোমবার (৩০ আগষ্ট) নগরীর রাস্তায় রাস্তায় ঘুরে দিনব্যাপী  রক্তদাতা এবং পথচারীদের মাঝে এ চারা বিতরণ করা হয় । এর মধ্যে  বঙ্গবন্ধু উদ্যানে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে প্রথমে নিয়মিত রক্তদাতাদের উপহার হিসেবে পছন্দসই গাছের চারা প্রদান করা হয়।

     চারা বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)’র সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহ- কোষাধ্যক্ষ হূমায়ূন কবির রানা, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. রাফি বিশ্বাস সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা। পরে রিক্সা এবং নিজস্ব গাড়িতে গাছ নিয়ে স্বেচ্ছাসেবকগন নগরীর প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করেন এবং আগ্রহী পথচারীদের মধ্যে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা বর্ননাপূর্বক প্রত্যেককে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন। 

    এসময় বেশিরভাগ গ্রহীতাই ফলজ এবং ঔষধি চারা পছন্দ করে নিলেও অনেকেই পছন্দ করেন বকুল বা শেফালীর মত বিভিন্ন ফুলের চারা নেয় । 

    অভিনব এই উপহার বিতরণ সম্পর্কে জানতে চাইলে বিবিডিসির প্রতিষ্ঠাতা সভাপতি আওলাদ খান মুঠোফোনে জানান, বরিশাল ব্লাড ডোনারস ক্লাব বরিশালে ১০ বছরেরও অধিক সময় ধরে মানবতার সেবায় এবং বিভিন্ন সামাজিক কাজে জড়িত আছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে পৃথিবীতে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে আমরা আরো অন্যান্য কর্মসূচির পাশাপাশি শুরু করেছি "সবুজ আন্দোলন" নামের বৃক্ষরোপণ কর্মসূচি, যা শুরু হয়েছে একটি সুন্দর পৃথিবীর জন্য। পরবর্তীতে প্রতি বছর সবুজ আন্দোলন আরও ব্যপকভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ