ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • উজিরপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধার কান বিচ্ছিন্ন

    উজিরপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধার কান বিচ্ছিন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের নির্যাতনে এক বৃদ্ধা গৃহপরিচারিকার কান বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে রবিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে । আহত গৃহপরিচারিকা রানু বেগম (৬০) হস্তিশুন্ড গ্রামের মৃত সাদেক সিকদারের স্ত্রী।

    এ ঘটনায়  থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  আহত ও অভিযোগ সুত্রে জানা যায় ছাগলে সবজি বাগান খাওয়ার অযুহাতে হস্তিশুন্ড গ্রামের ইসমাইল হাওলাদার ও তার ছোট ভাই জিহাদ হাওলাদার, মা মাসুদা বেগম ঘর থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী বোহরকাঠী বাজার নামক স্থানে নিয়ে রানু বেগমকে ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয় ।

     এসময় তাদের হামলায় বৃদ্ধা রানু বেগমের  একটি কান বিছিন্ন হয়ে যায় । এসময় ডাকচিৎকার করলে প্রতিপক্ষরা চলে যায় । স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে।

     আহত রানু বেগম জানান আমার স্বামী ৫ বছর পূর্বে মারা গেছে। আমি ঈদগাঁহ বাজারে দোকানে দোকানে পানি দেই এবং মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে কাজ করে দুমুঠো খাবার এনে  কোন রকম সংসার চালাচ্ছি। আমাদের বসবাসের জন্য কোন জায়গা জমি নেই। হাটের সরকারি জমিতে বাশের ছাউনি দিয়ে ঘর তৈরি করে কোন রকম ঠাই নিয়েছি। গরীব অসহায় হওয়ায় আমাকে হত্যার উদ্দেশ্যে সর্ব শরীরের ইট দিয়ে আঘাত করেছে ও লাঠি দিয়ে পিটিয়েছে ওই সন্ত্রাসীরা। এরপর আমার কান ছিড়ে ফেলে স্বামীর স্মৃতি একজোরা সোনার দুল ছিল তাও নিয়ে যায় এবং এ বিষয়ে মামলা করলে আমাকে এলাকা ছাড়া করবে বলে হুমকী দেয় ইসমাইল হাওলাদার। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান আহত রানু বেগম বাদী হয়ে সোমবার ডল অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অন্যায়কারীরা কোনক্রমেই ছাড় পাবেনা।   
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ