ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরিশালে মডার্নার ২য় ডোজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা

    বরিশালে মডার্নার ২য় ডোজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ফুরিয়ে গেছে করোনা ভাইরাস সুরক্ষা টিকা মডার্না। ফলে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ঘুরেও টিকার দ্বিতীয় ডোজ নিতে পারছেন না মানুষ। চলতি মাসে টিকা পাওয়া যাবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও জেলার সিভিল সার্জন জানিয়েছেন আগামী ৩১ আগস্ট থেকে পুনরায় মডার্নার দ্বিতীয় ডোজের টিকা পাবেন রেজিস্ট্রেশনকারীরা।

    রোববার নগরীর বান্দ রোডস্থ বিসিসি’র ১২ নম্বর ওয়ার্ড টিকা কেন্দ্রে দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি টিকার কার্ড নিয়ে অপেক্ষা করছেন। এদের মধ্যে কেউ কেউ টিকা না নিয়েই কার্ড হাতে বেরিয়ে পড়েন অন্য কেন্দ্রের উদ্দেশে।

    আলাপকালে সাগরদী ধানগবেষণা রোড এলাকার বাসিন্দা ব্যবসায়ী মমিন উদ্দীন বলেন, ‘২৯ আগস্ট করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য মোবাইলে এসএমএস এসেছে। সকালে কার্ড নিয়ে প্রথম ২৪ নম্বর এবং পরে ২৬ নম্বর ওয়ার্ডে করোনা টিকাদান কেন্দ্রে যাই। কিন্তু সেখানে গিয়ে জানতে পারি দুই কেন্দ্রের মডার্নার দ্বিতীয় ডোজের টিকা ফুরিয়ে গেছে। তাই ১২ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে এসেছিলাম। কিন্তু এখানে এসেও জানতে পারি মডার্নার টিকা নেই। তাই শেবাচিম হাসপাতাল কেন্দ্রে কিটার খোঁজে যাচ্ছি।

    শুধু মমিন উদ্দিন নয়, টিকা গ্রহণ করতে আসা আরও বেশ কয়েকজন একই কথা জানিয়েছেন। তারা বলছেন আদৌ মডার্নার দ্বিতীয় ডোজ নেয়া যাবে কিনা সে বিষয়টি সম্পর্কে কেন্দ্র থেকে কিছু জানাতে পারছে না।

    নগরীর বিআইপি গেটে ১১ নম্বর ওয়ার্ড টিকাদান কেন্দ্রে দায়িত্বরত রেডক্রিসেন্টের দুজন স্বেচ্ছাসেবী জানিয়েছেন, ‘তাদের কেন্দ্রে মডার্নার টিকা শেষ হয়ে গেছে। মঙ্গলবার থেকে আবারও টিকা প্রদান করা হবে। যারা এসএমএস পেয়ে রোববার দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারেননি তারা মঙ্গলবার থেকে টিকা নিতে পারবেন।

    বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুন বলেন, রোববার মডার্নার প্রথম ডোজ টিকা গ্রহণের শেষ দিন ছিলো। এজন্য হঠাৎ করে টিকা কেন্দ্রে চাপ বেড়ে যায়। আমরা অন্যান্য দিনে যে সংখ্যক টিকা সরবরাহ করতাম আজও সেই সংখ্যক টিকা সরবরাহ করা হয়েছিলো।

    বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, মডার্নার টিকা মাইনাস ১৫ থেকে মাইনাস ২৫ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। আমরা এই টিকা যখন সিটি কর্পোরেশন এবং উপজেলা পর্যায়ে সরবরাহ করি তখন তারা ২৮ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারে। আজকে ছিলো সরবরাহ করা টিকার মেয়াদের শেষ দিন। যার কারণে প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ টিকা গ্রহিতাদের মডার্নার টিকা দেওয়া হয়েছে। যারা দেরিতে টিকা কেন্দ্রে গিয়েছেন তারা মর্ডানার টিকা পাননি। তবে মঙ্গলবার থেকে মডার্নার টিকা সরবরাহ করা হবে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ