ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • বরিশাল বিভাগে একদিনে করোনায় ২ জনের মৃত্যু

    বরিশাল বিভাগে একদিনে করোনায় ২ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৬জন। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৪৬৮ জন।

    বুধবার (১ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে।  

    করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে ভোলায় একজন, পিরোজপুরে ‍একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৬ জনে।

    এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৯১ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৪৬৮ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৯৫ জন।


    আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৪০ জন নিয়ে ১৭ হাজার ৮৮২ জন, পটুয়াখালীতে নতুন ২৮ জন নিয়ে ৬ হাজার ৭০ জন, ভোলায় নতুন ৩৭ জনসহ ৬ হাজার ৫১১ জন, পিরোজপুরে নতুন ১০ জনসহ ৫ হাজার ১৬৪ জন, বরগুনায় নতুন ১৩ জনসহ ৩ হাজার ৭২৮ জন ও ঝালকাঠিতে নতুন ৮ জন নিয়ে ৪ হাজার ৫৩৬ জন রয়েছেন।


    এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে দুইজনের মৃত্যু হয়েছে। 


    যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৪৪ জন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৪০৭ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৪৪ জনের মধ্যে ৫ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

    ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বুধবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৪জন ও করোনা ওয়ার্ডে ৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৯৩ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪৬ জন করোনা ওয়ার্ডে ও ৪৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে ১৪০ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ১২ দশমিক ১৪ শতাংশ পজিটিভ শনাক্তের হার।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ