ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মুক্তি পেয়ে উচ্ছ্বাস পরীমণির, হাতের তালুর 'লেখা' নিয়ে কৌতূহল

    মুক্তি পেয়ে উচ্ছ্বাস পরীমণির, হাতের তালুর 'লেখা' নিয়ে কৌতূহল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক মামলায় জামিন পাওয়া চিত্রনায়িকা পরীমণি আজ সকালে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে তার স্বজনরা তাকে বরণ করে নেন। 

    এদিকে পরীমণির জামিনের খবর পেয়ে ভোর থেকে কারাফটকে উৎসুক মানুষ ভিড় করেন। সকাল সাড়ে ৯টায় কারাফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরীমণিকে। এসময় তিনি ভক্তদের উদ্দেশে হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বেশ কিছু ভক্ত তার দিকে হাত বাড়িয়ে দিলে তিনি তাদের সাথে হাত মেলান। ভক্তদের পেছনে রেখে সেলফি তুলতেও দেখা গেছে তাকে। এসময় তার হাতের তালুতে 'Dont love (প্রতীকী চিহ্ন) me Bitch' লেখা ছিল। তবে এ লেখার উদ্দেশ্য কি তা নিশ্চিত হওয়া যায়নি।

    এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) জামিন পান তিনি। ৫০ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। তার জামিনের খবর পেয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে সংবাদকর্মী ও উৎসুক জনতা ভিড় করেন। কিন্তু মঙ্গলবার তিনি মুক্তি পাননি।

    কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ জানান, মঙ্গলবার পরীমণির জামিন হলেও সঠিক সময়ে জামিনের কাগজ কারাগারে না পৌঁছানোয় তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। সকালে তার জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

    গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমণিকে গ্রেফতার করে র‌্যাব। রিমান্ডের সময়সীমা বাদে কাশিমপুর কারাগারে ১৯ দিন ছিলেন চিত্রনায়িকা পরীমণি। আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তিনি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ