ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের মাধ্যমে সোনার বাংলা  প্রতিষ্ঠা করতে হবে: ববি উপাচার্য 

    বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের মাধ্যমে  সোনার বাংলা  প্রতিষ্ঠা করতে হবে: ববি উপাচার্য 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ও দর্শনকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।  তাদের চিন্তা-চেতনা মন ও মননে বঙ্গবন্ধুকে ধারণ করে ভবিষ্যৎ জীবনকে সাজাতে হবে। কারণ বঙ্গবন্ধুর আদর্শকে  অনুসরণ করেই সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব।

    বুধবার সকালে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) বরিশাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে 'তারুণ্যের বঙ্গবন্ধু' প্রকাশনার মোড়ক উন্মোচন ও ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। 

    ববি ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন ও ভার্চুয়াল সভায় প্রধান আলোচক হিসেবে  যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. নাসরীন আহমাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 'তারুণ্যের বঙ্গবন্ধু' এর নির্বাহী সম্পাদক ও ছাত্র-শিক্ষক কেন্দ্রর সাবেক পরিচালক ড. মো. খোরশেদ আলম। 

    সভায় আরও যুক্ত ছিলেন 'তারুণ্যের বঙ্গবন্ধু' সম্পাদকীয় পর্ষদের  সম্মানিত সদস্য তানভীর কায়ছার,  উন্মেষ রায়,  সিরাজিস সাদিক, সানবিন ইসলাম,  হাবিবুল্লাহ মিলন, আবু সালেম, শিক্ষার্থী  আলীম সালেহী এবং ফারিয়া। এছাড়াও শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, দপ্তর প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. হালিমা বেগম।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ