ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • মেঘলা আকাশের সঙ্গে থাকবে রোদ-বৃষ্টির খেলা

    মেঘলা আকাশের সঙ্গে থাকবে রোদ-বৃষ্টির খেলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দিনভর সারাদেশে মেঘলা আকাশের সঙ্গে রোদ ও বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঢাকায় দুপুরের পর নামতে পারে বৃষ্টি।

    বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া নয়টার দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক ঢাকা পোস্টকে এ তথ্য জানান। তিনি জানান, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মাঝারি ও সামান্য বৃষ্টিপাত হতে পারে।

    তিনি জানান, বর্ষাকালের যে বৃষ্টি সেরকম বৃষ্টি অনেক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় সকাল থেকে মেঘলা আকাশের সঙ্গে রোদের দেখা মিলছে। তবে দুপুরের দিকে কোথাও কোথাও সামান্য বৃষ্টি নামতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।

    আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

    তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মোংলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

    আগামী দুই দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন নেই। তবে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসের তথ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায় ১১৩ মি.মি.।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ