ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • ‘ফেরি চালানোর সময় স্ত্রীর সঙ্গেও কথা বলা যাবে না’

    ‘ফেরি চালানোর সময় স্ত্রীর সঙ্গেও কথা বলা যাবে না’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রতিক সময়ে কয়েক দফায় পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগার ঘটনাকে গুরুত্ব দিয়ে এবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ফেরি নাবিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    এ প্রসঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, ফেরি চালানোর সময় অত্যন্ত মনোযোগ দিয়ে চালাতে হবে। ফেরি চালানোর সময় স্ত্রীর সঙ্গেও কথা বলা যাবে না। তাহলে ফেরিতে কোনো দুর্ঘটনা ঘটবে না।

    বৃহস্পতিবার দুপুরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ফেরি নাবিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    পাটুরিয়া ফেরিঘাটে অবস্থিত পদ্মা রিভারভিউ হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

    তাজুল ইসলাম আরও বলেন, নাবিকরা যদি আরও দক্ষ হতো তাহলে এ রকম ঘটনা ঘটত না। তাই সব ফেরি নাবিক, সুকানি, মাস্টারকে নিয়মনীতি মেনে চলাতে হবে।

    ফেরির নাবিক, ইঞ্জিন মাস্টার, সুকানিসহ মোট ২৪ জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ