ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নববধূকে ধর্ষণের অভিযোগ, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

    নববধূকে ধর্ষণের অভিযোগ, ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের লাখাইয়ে হাওড়ে স্বামীর সামনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে লাখাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোলায়মান হোসেন রনিসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ ।

    গ্রেফতার অপর দুজন হচ্ছেন উপজেলার মোড়াকড়ি গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে মিঠু মিয়া (২১) ও রুকু মিয়ার ছেলে ও শুভ মিয়া (১৯)। ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী মোড়াকড়ি গ্রামের রাকিব আহমেদ বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মামলা দায়ের করেন। ৮ জনের বিরুদ্ধ মামলা দায়ের করা মামলায় অন্যান্য আসামিরা হলেন, মোড়াকরি গ্রামের বাসিন্দা খোকন মিয়ার ছেলে মুছা মিয়া (২৬), পাতা মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২), বকুল মিয়ার ছেলে সুজাত মিয়া (২৩), মিজান মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫), ওয়াহাব মিয়ার ছেলে মুছা মিয়া (২০)।


    মামলা সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাকিব আহমেদ তার স্ত্রী ও বন্ধু রকিবকে নিয়ে নৌকা ভ্রমণের জন্য বাড়ি থেকে বের হন। বেলা ১২টার দিকে তাদের নৌকা কৃষ্ণপুর গ্রামের পাশে টিক্কাপুর হাওড়ে পৌঁছালে ইঞ্জিনচালিত আরেকটি নৌকায় করে আসামিরা তাদেরকে ঘেরাও করে। এ সময় মুছা মিয়া, সুজাত মিয়া, জুয়েল মিয়া ভিকটিমের স্বামী, স্বামীর বন্ধু ও নৌকার মাঝিকে প্রচণ্ড মারধর করেন। নৌকার মাঝি নিতেশ দাসকে খুনের ভয় দেখিয়ে জোরপূর্বক হাওরের স্লুইচগেইট নৌকাটি নিয়ে যেতে বাধ্য করেন। সেখানে নিয়ে গিয়ে আসামিরা ওই নববধূকে ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করে।

    পরে ৯ লাখ টাকা না দিলে এসব ছবি ও ভিডিও ভাইরাল করে দেবেন বলে হুমকি দেয়। মামলা-মোকদ্দমা কিংবা লোক জানাজানি করলে তাদেরকে হত্যা করে লাশ পানিতে ভাসিয়ে দেয়ার হুমকিও দেন তারা।

    রাকিব আহমেদ জানান লোকলজ্জা ও ধর্ষকদের ভয়ে ভুক্তভোগীকে পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে গৃবধূর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

    এ ব্যাপারে লাখাই থানা অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, পুলিশ অভিযুক্ত শুভকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে। এছাড়া র‌্যাব-৯ বুধ ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে রনি ও মিঠুকে গ্রেফতার করেছে। হবিগঞ্জ হাসপাতালের আবসিক মেডিকেল অফিসার মঈন উদ্দিন চৌধুরী জানিয়েছেন গৃহবধূ সুস্থ রয়েছেন। তবে তিনি মানসিকভাবে অসুস্থ। ইতোমধ্যে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ