ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কানের দুলের জন্য শিশু হত্যা, নারীকে গণপিটুনি

    কানের দুলের জন্য শিশু হত্যা, নারীকে গণপিটুনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুরে তিন আনা সোনার কানের দুলের জন্য পপি সাহা (৭) নামের এক শিশুকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বামনী ইউপির সাগর্দি গ্রামের অস্বীনি সাহার বাড়িতে। নিহত পপি একই গ্রামের প্রবাসী-নিমল সাহা ও গৃহিনী ববিতা সাহার একমাত্র মেয়ে।

    এ ঘটনায় ঘাতক রুমা আক্তারকে বিক্ষুদ্ধ গ্রামবাসী গণপিটুনি দিয়ে গাছের সাথে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ রুমা ও তার স্বামী দিনমজুর এমরান হোসেনকে আটক করেছে। তারা একই বাড়ির প্রবাসী কাশেমে ভাড়াটিয়া ও পানপারা গ্রামের বাসিন্দা ছিলেন।


    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত চারদিন আগে পপি সাহকে তার মা ১২ হাজার টাকা মূল্যের তিনআনা কানের দুল কিনে দেন। এ দুলের জন্য শিশুর সাথে সখ্য গড়ে তোলেন ভাড়াটিয়া রুমা আক্তার। বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ে ঘরে এসে শিশুদের সাথে খেলা করতে গিয়ে সকাল ১১টায় পপি নিখোঁজ হয়। সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ৩টার সময় ভাড়াটিয়া রুমার বাসায় শিশুকে খোঁজ করতে যান তার ফুফু। কিন্তু ফুফুকে বাসায় ঢুকতে না দিয়ে বাসা তালা দিয়ে তাড়াহুড়ো করে অন্যত্রে চলে যাওয়ার সময় সন্দেহ হলে আটক করা হয় রুমাকে। পরে বাসার তালা খুলে দেখেন খাটের নিচে হাঁটু ভাঙা অবস্থায় বসিয়ে রাখা হয়েছে মৃত পপিকে। এর আগেই কানের দুল বাজারে বিক্রি করে দেয় রুমা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল পাঠায়।

    এ ঘটনায় নিহত শিশুর মা ববিতা সাহা বাদী হয়ে ভাড়াটিয়া রুমা আক্তার (২৫), তার স্বামী এমরান হোসেন (৩৫) আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা করেন। এর আগে পুলিশ ওই দুইজনকে গ্রাম থেকে আটক করে থানায় আনেন।

    রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, শিশুর কানের দুল উদ্ধারের চেষ্টা চলছে। তাকে হত্যার ঘটনায় রুমা ও তার স্বামীকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। তাদের দুইজনকেই জেলহাজতে পাঠানো হবে। রুমা এ হত্যার ঘটনার দায় স্বীকার করে আমাদের জবানবন্দি দিয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ