ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সাবেক শিক্ষক বলাই রায়কে কলাপাড়া এসএসএসি-৯৫ ব্যাচ'র নগদ অর্থ প্রদান

    সাবেক শিক্ষক বলাই রায়কে কলাপাড়া এসএসএসি-৯৫ ব্যাচ'র নগদ অর্থ প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য” এ আপ্তবাক্য কে সামনে রেখে ১৯৯৫ সালের এসএসসি ব্যাচ বয়োবৃদ্ধ অসহায় সাবেক শিক্ষক বলাই রায়ের চলমান দুঃসময়ে পাশে দাঁড়ালেন অকৃত্রিম ভালোবাসার শ্রদ্ধা নিয়ে।


    ২ সেপ্টেম্বর  বৃহস্পতিবার সন্ধ্যার কলাপাড়া প্রেসক্লাবের নবনির্মিত ভবনের তৃতীয় তলায় হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় অধুনালুপ্ত বলাইর পাঠ শালার দাপুটে সাবেক শিক্ষক বলাই রায়ের হাতে নগদ দশ হাজার টাকা অর্থ সহায়তা করেন তারই শিষ্যরা।

    এসময় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সহ সাধারণ সম্পাদক অমল মুখার্জী, অর্থ সম্পাদক মোঃ শরিফুল হক শাহীন, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও অনলাইন পোর্টাল আপন নিউজ বিডি ডট কম সম্পাদক এসএম আলমগীর হোসেন এবং ১৯৯৫ এসএসসি ব্যাচ এর শিক্ষার্থী সালমা কবির, আবুল বাশার, মোঃ মাসুম উপস্থিত ছিলেন।

    এসএসসি-৯৫ ব্যাচ এর শিক্ষার্থী সালমা কবির জানান, ১৯৯৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ এর সাবেক অধ্যক্ষ মরহুম গোলাম মোস্তফার কন্যা ঢাকার গাজীপুর কর্মরত জিনিয়া জেসমিন শিক্ষক বলাই রায় কে দশ হাজার টাকা দিয়ে সহায়তা করা হয়েছে। জিনিয়া জেসমিন না থাকায় আমরা অসহায় শিক্ষক বলাই রায়ের হাতে ওই নগদ অর্থ প্রদান করি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ