ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ইভ্যালির তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের চিঠি

    ইভ্যালির তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের চিঠি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ই–কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তাই অনুসন্ধানের প্রয়োজনে ইভ্যালির তথ্য-উপাত্ত চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার।

    তিনি বলেন, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিষয়ে অনুসন্ধানে নেমে বেশ কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। আরও তথ্য সংগ্রহের জন্য সরকারি বিভিন্ন সংস্থা ও বিভাগের কাছে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনও সিদ্ধান্ত নেওয়ার মতো কোনও অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন

    তিনি আরও বলেন, ইভ্যালি নিয়ে অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে। অন্যান্য সংস্থার সবার সঙ্গে সমন্বয় করেই অনুসন্ধান চলছে। তবে এখন পর্যন্ত তারা মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধ করেছে কি না বা কতটুকু করেছে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।’

    দুদক সূত্র জানায়, ইভ্যালির বিষয়ে তাদের কাছে আগে থেকেই কিছু অভিযোগ ছিল। সম্প্রতি ইভ্যালির অনিয়ম ও দায়-দেনা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হলে চলতি বছরের ৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুদকে একটি চিঠি পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়। এর প্রেক্ষিতে ইভ্যালির বিরুদ্ধে আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীকে প্রধান একটি একটি অনুসন্ধান দল গঠন করা হয়। অনুসন্ধানে নেমেই দুদক ইভ্যালির এমডি ও চেয়ারম্যানের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারি করার একটি আবেদন করেছিল আদালতে। আদালত এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে।

    দুদক সূত্র জানায়, অনুসন্ধানে নেমে দুদক কর্মকর্তারা ইভ্যালির বিষয়ে কিছু নথিপত্র সংগ্রহ করেছেন। আরও তথ্য জানার জন্য তারা সম্প্রতি বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের পরিদফতর (আরজেএসসি) ইত্যাদি সংস্থায় চিঠি পাঠিয়েছে।

    গত জুন মাসে ইভ্যালির ওপর এক প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনে ইভ্যালির কাছে চার শতাধিক কোটি টাকার দেনার বিপরীতে মাত্র ৬৫ কোটি টাকার সম্পদ রয়েছে উল্লেখ করে সেই প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর থেকেই ইভ্যালি নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ