ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • ৯০ ভাগ করোনা আক্রান্তই গ্রামের : স্বাস্থ্য ডিজি

    ৯০ ভাগ করোনা আক্রান্তই গ্রামের : স্বাস্থ্য ডিজি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে প্রায় ৯০ ভাগই গ্রামীণ এলাকার বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।

    শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সম্মেলনে তিনি এ কথা জানান।


    তিনি বলেন, গ্রামের বেশির ভাগই মানুষই টিকা নেননি। তাই গ্রামে মৃত্যুর সংখ্যাও বেশি। এছাড়াও আক্রান্ত হয়ে দেরিতে হাসপাতালে আসার কারণে মৃত্যু বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    খুরশীদ আলম বলেন, মানুষের ধারণা ছিল স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসার মান ভালো না। তাই তারা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও কেন্দ্রীয় হাসপাতালে ভিড় করেন।

    তিনি আরও বলেন, জনস্বাস্থ্যে আমাদের সীমাবদ্ধতা আছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে চ্যালেঞ্জ অনেক বেশি। জনবলের ঘাটতি থেকে শুরু করে অনেক কিছু। তবে সেগুলো আস্তে আস্তে কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে। করোনা মোকাবিলায় এখন উপজেলা পর্যায়ের হাসপাতালেও সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

    করোনা ভবিষ্যতে কোন পর্যায়ে যাবে আমরা কেউই জানি না। তবে আমাদের স্বাস্থ্যকর্মীরা আগেও রোগীদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন বলে আশা প্রকাশ করেন খুরশীদ আলম।

    পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মুনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোভিড বিষয়ক কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. লিয়াকত আলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. বরদন জং রানা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ