ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ হাসনাত বরখাস্ত লুটপাটকারী-মাফিয়া-চোর-বাটপারের খুব বেশি নৈতিক সাহস থাকে না একদিনে যে চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন মেসি ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু বিএম কলেজে রাতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, সদস্য সচিবসহ আহত একাধিক বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  • বরিশালে ১৫ দফা দাবিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের বিক্ষোভ

    বরিশালে ১৫ দফা দাবিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ, বেকার শ্রমিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক-কর্মচারীদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানের ফি মওকুফ এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানসহ ১৫ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এবং মহানগর দোকান কর্মচারি ইউনিয়নসহ ৯টি শ্রমিক সংগঠন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এর অংশ হিসেবে শুক্রবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    মহানগর দোকান কর্মচারি ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণফোরাম নেতা অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, নৌযান শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক সভাপতি আবুল হাসেম মাস্টার, শ্রমিক নেতা আখতার হোসেন শপ্রু, জাহাঙ্গির হোসেন মুকুল, আবুল বাশার আকন, তুষার সেন ও আলাউদ্দিন মোল্লা। 

    সমাবেশে বক্তারা শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ, বেকার শ্রমিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক-কর্মচারীদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানের ফি মওকুফ এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানসহ ১৫ দফা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। 
    সমাবেশ শেষে বিক্ষোভকারীরা একই দাবিতে নগরীতে একটি লাল পতাকা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।  


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ