ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • মেডিকেল চেকআপের জন্য তোফায়েল আহমেদকে দিল্লি নেওয়া হয়েছে

    মেডিকেল চেকআপের জন্য তোফায়েল আহমেদকে দিল্লি নেওয়া হয়েছে
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেডিকেল চেকআপের জন্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জ্যেষ্ঠ রাজনীতিক তোফায়েল আহমেদকে ভারতের রাজধানী দিল্লি নেওয়া হয়েছে। শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তোফায়েল আহমেদের মেয়ের জামাই ডাক্তার তৌহিদুজ্জামান। 

    তিনি জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে নিয়ে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে এয়ার অ্যাম্বুলেন্স। ডাক্তার তৌহিদুজ্জামান বলেন, ‌‘হঠাৎ করে অসুস্থ হওয়ার পর তিনি (তোফায়েল আহমেদ) স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার অবস্থা এখন ভালো। তবে বাম হাতে একটু কম শক্তি পাচ্ছেন। উন্নতি চিকিৎসা ও চেকআপের জন্য তাকে দিল্লি নেওয়া হয়েছে।’

    দিল্লির মেডান্টা দি মেডিটিডি হাসপাতালে তোফায়েল আহমেদকে ভর্তি করা হবে বলে জানান তিনি। 
    এর আগে তোফায়েল আহমেদের একান্ত সচিব মো. নুরুল আমিন বলেছিলেন, ‘ওনার (তোফায়েল আহমেদ) শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থ। নিয়মিত চেকআপের অংশ হিসেবে তাকে দিল্লি নেওয়া হচ্ছে। উনি তো চেকআপের জন্য বিভিন্ন সময় রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। চেকআপের জন্যই তাকে ভারত নেওয়া হচ্ছে।’


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ