ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শ্রমিকদল নেতা আব্দুর রাজ্জাক সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহিপুরে ডিবি পরিচয়ে নিজ দলের নেতাকে নির্যাতন, পদ হারালেন ছাত্রদলের দুই নেতা শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার
  • টিকা নিলেন ২ কোটি ৭২ লাখ মানুষ

    টিকা নিলেন ২ কোটি ৭২ লাখ মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে গত ২৪ ঘণ্টায় সাড়ে তিন লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিয়েছেন। এরমধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৯৯ হাজার ২৫ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৫১ হাজার ২৫২ জন।

    এ নিয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) পর্যন্ত সারাদেশে টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৫৪৮ জনে। তাদের মধ্যে পুরুষ এক কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৯১৭ জন ও নারী ৮৩ লাখ ৫৯ হাজার ৬৩১ জন।


    বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করে।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার পর্যন্ত টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৩৪৯ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৩ কোটি ৮০ লাখ ৭৭ হাজার ১১৮ জন ও পাসপোর্টের মাধ্যমে চার লাখ ৯৬ হাজার ২৩১ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।

    করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে দেশে চলতি বছরের ২৭ জানুয়ারি টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ