ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • প্রত্যেক জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন হচ্ছে

    প্রত্যেক জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন হচ্ছে
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ, কারখানায় আগুন ও যানবাহনসহ বিভিন্ন ভাবে আগুনে দগ্ধ হচ্ছে মানুষ। কিন্তু জেলা শহরগুলোয় পোড়া রোগীর চিকিৎসার ব্যবস্থা না থাকায় অধিকাংশ মানুষ ঢাকায় আসছেন। এতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রোগীদের চাপ বাড়ছে। পোড়া রোগীর চাপ কমানো এবং রোগীদের সহজেই চিকিৎসার ব্যবস্থা করতে সারাদেশে জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার।

    আগুনে দগ্ধ রোগীর দ্রুত চিকিৎসা প্রয়োজন। কিন্তু দেশের বড় হাসপাতালের বার্ন ইউনিটগুলোর শয্যাসংখ্যা কম। ফলে দগ্ধ রোগীদের ঢাকায় পাঠানো হচ্ছে। তাই দ্রুত চিকিৎসা হচ্ছে না। সময়ক্ষেপণের কারণে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। এসব কারণে প্রতিটি জেলা সদরে বার্ন ইউনিট স্থাপন করবে সরকার।


    বৃহস্পতিবার (০২ সেপ্টম্বর) জাতীয় সংসদে লিখিত প্রশ্নোত্তরে জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, সারা দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    জাহিদ মালেক বলেন, বর্তমানে বেসরকারি হাসপাতালসমূহ স্থাপন ও পরিচালনার জন্য অধ্যাদেশ মোতাবেক কার্যক্রম গ্রহণ করা হয়। অধ্যাদেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালসমূহ স্থাপন ও পরিচালনা সময়োপযোগী নয় বিধায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন-২০১৯ শীর্ষক একটি যুগোপযোগী আইন প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই ওই আইনের রূপরেখা চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।

    স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরে অনুমোদিত বর্তমানে পদ সংখ্যা ৭২০ জন। অনুমোদিত জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত জনবলের সংখ্যা ৩৭০ জন। শূন্যপদ পূরণের কার্যক্রম চলছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ