ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নৌকার ধাক্কায় ভেঙে গেল সেই সেতু!

    নৌকার ধাক্কায় ভেঙে গেল সেই সেতু!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ২২ বছরেও সংযোগ সড়ক না থাকায় ব্যবহার অনুপযোগী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ-কৃষ্ণনগর খালের ওপর নির্মিত সেই সেতুটি ভেঙে গেছে।


    শুক্রবার সকালে একটি ইটবোঝাই নৌকার ধাক্কায় সেতুটির মাঝখান দিয়ে পুরোপুরি ভেঙে যায়।

    খোঁজ নিয়ে জানা যায়, নৌকাটি সকালে জেলার শাহবাজপুর ডিজিটাল ব্রিকফিল্ড থেকে ৭ হাজার ইটবোঝাই করে আখাউড়া উপজেলার ঘোলখার এলাকায় যাওয়ার পথে সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় খালে প্রবল স্রোত থাকায় মাঝি নৌকাটি নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এতে নৌকাটি সেতুর পিলারে ধাক্কা লাগলে সেতুটি ভেঙে নৌকার উপরে পড়ে। এতে নৌকায় থাকা শাহবাজপুর ইউনিয়নের রাজবাড়িয়া গ্রামের আব্দুল খালেক (৪৫) ও হবি (৪২) নামে দুই শ্রমিক আহত হন।

    প্রতক্ষ্যদর্শী বনগজ পূবপাড়ার বাসিন্দা মো. আরমান খান বলেন, আমি দূরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি নৌকাটি সেতুর পিলারে ধাক্কা মারে; এতে সেতুটি ভেঙে পড়ে যায়। আমি দৌড়ে কাছে এসে দেখি নৌকায় থাকা লোকজন নৌকা থেকে বের হয়ে আসছেন।

    নৌকার মাঝি মো. রফিক বলেন, আমরা শাহবাজপুর থেকে ইট নিয়ে ঘোলখার যাওয়ার পথে সেতুর নিচে আসার পর এখানে প্রবল স্রোতে পানি চাপ দিলে নৌকার মাথাটা সেতুর পিলারে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে সেতুটি ভেঙে পড়ে।

    আখাউড়া উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে এলজিইডির অধীনে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থে ১২০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের সেতুটি বনগজ ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী জায়গায় খালের ওপর নির্মাণ করা হয়। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেটি ব্যবহার উপযোগী হয়নি।

    এ বিষয়ে জানতে চাইলে এলজিইডির আখাউড়া উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ জানান, আখাউড়ার ইউএনও সাহেবের মাধ্যমে সেতুটি ভেঙে যাওয়ার সংবাদ পেয়ে উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে পাঠানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পরে বিস্তারিত জানাতে পারব।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ