ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ছিনতাই মামলায় মনির মোল্লা গ্রেফতার

    ছিনতাই মামলায় মনির মোল্লা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে ছিনতাই মামলায় মনির মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহষ্পতিবার সকালে রূপাতলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে  গ্রেফতার করা হয় । এদিনই গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।

    শুক্রবার  থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ এ তথ্য নিশ্চিত করেছেন । কারাগারে প্রেরণকৃত আসামী মনির মোল্লা উপজেলার বামরাইল ইউনিয়নের ভরশাকাঠী গ্রামের আমির হোসেন মোল্লার ছেলে ।

    থানা সূত্রে জানা যায় বাবুগঞ্জ উপজেলায় ২৬ আগষ্ট বিকেলে রমযানকাঠী গ্রামের আলঙ্গির হোসেন তালুকদার শিকারপুর বাজার থেকে পাট বিক্রি করে বাড়ীর ফেরার উদ্দেশ্যে ভরশাকাঠী গ্রামের নদু হাওলাদারের বাড়ির সম্মুখে পৌছালে পরিকিল্পত ভাবে মনির মোল্লাসহ ১০/১২জন মিলে আলঙ্গির তালুকদারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে । 

    এসময় নগদ ৭৫ হাজার টাকা ও পরিহিত স্বর্ণের চেইন নিয়ে যায় তারা। এ ঘটনায় আলঙ্গির তালুকদার বাদী হয়ে  মনির মোল্লাকে প্রধান আসামী করে সহ ১০/১২জনের বিরুদ্ধে ছিনতাই ও মারধরের অভিযোগে উজিরপুর মডেল থানার একটি মামলা দায়ের করেন । এই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর রূপাতলি বাসস্ট্যান্ড এলাকায়  অভিযান চালিয়ে মনির মোল্লাকে গ্রেফতার করে পুলিশ । 

    উজিরপুর মডেল থানার  অফিসার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান আসামী মনির মোল্লাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ