ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • ৪ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে বাংলাদেশ ও ভারতের ফ্লাইট!

    ৪ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে বাংলাদেশ ও ভারতের ফ্লাইট!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনামহামারিতে দীর্ঘদিন স্থগিত থাকার পর ৪ সেপ্টেম্বর (শনিবার) থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল শুরু হতে পারে। ভারতের প্রস্তাব করা এয়ার বাবল চুক্তির আওতায় সপ্তাহে সাতটি ফ্লাইট গ্রহণ করেছে বাংলাদেশ। এ চুক্তির আওতায় যারা ভ্রমণ ভিসায় ভারতে যাবেন, তাদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করাতে হবে।

    বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি চিঠি দেয়। সে চিঠিতে এসব কথা জানানো হয়। বেবিচক জানায়, ‘বিজনেস ভিসা’ নিয়ে ভারত থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারবেন। তবে বাংলাদেশে আসার পর তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।


    চুক্তিতে উল্লেখ করা হয়, সাতটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে কলকাতায় সপ্তাহে দুটি, দিল্লিতে দুটি এবং ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে চেন্নাই তিনটি ফ্লাইট পরিচালনা করবে।

    এদিকে ভারতও তাদের তিনটি এয়ারলাইনসকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে।

    পরের সপ্তাহ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে ১০টি করে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তাব পাঠিয়েছে বেবিচক।

    এয়ার বাবল চুক্তি হচ্ছে, নির্দিষ্ট দুটি গন্তব্যের মধ্যে ফ্লাইট চলবে, মাঝে কোথাও ট্রানজিট করা যাবে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ