ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • যেমন থাকবে আজকের আবহাওয়া

    যেমন থাকবে আজকের আবহাওয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ মেঘলা আকাশ আর রোদের সঙ্গে কাটতে পারে সারাদিন। মাঝে মধ্যে ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

    আজ শনিবার (৪ সেপ্টেম্বর) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জানাতে এসব তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুস তালুকদার। তিনি ঢাকা পোস্টকে বলেন, সারাদেশে বৃষ্টিপাত অপেক্ষাকৃত কম হতে পারে। ঢাকায় মেঘলা আকাশের সঙ্গে রোদ থাকার সম্ভাবনা বেশি। তবে দুই এক জায়গায় মাঝে মধ্যে সামান্য বৃষ্টি হতে পারে।


    আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ,চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

    গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঢাকায় ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই দিনে আবহাওয়ার অবস্থার তেমন কোনো পরিবর্তন নেই। তবে আগামী ৭ থেকে ৮ তারিখের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ