ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • টিসিবির ১০০ টাকা লিটারে তেল বিক্রি শুরু

    টিসিবির ১০০ টাকা লিটারে তেল বিক্রি শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ন্যায্যমূল্যে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

    আজ থেকে দেশব্যাপী এ কার্যক্রম শুরু হচ্ছে। টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

    টিসিবির পক্ষ থেকে জানানো হয়, শনিবার (৪ সেপ্টেম্বর) থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত (ছুটির দিন ছাড়া) সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির এসব পণ্য বিক্রি করা হবে। ভর্তুকি মূল্যে প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকা ও ১০০ টাকা লিটার দরে সয়াবিন তেল কিনতে পারবেন সাধারণ ক্রেতারা।

    জানা গেছে, খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে তেল, চিনি ও ডাল। এখন বাজারে বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৪৯ টাকা লিটার। আর ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৬৯৫-৭০০ টাকায়। চিনির দামও বেড়ে এখন বিক্রি ৮০ টাকায় উঠেছে। এছাড়া মোটা আমদানি করা মসুর ডাল বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এক মাস আগেও এ ডাল বিক্রি হতো প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকায়। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ