ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • স্ত্রীর দ্বিতীয় বিয়ের পর ফিরে এলেন হারানো স্বামী

    স্ত্রীর দ্বিতীয় বিয়ের পর ফিরে এলেন হারানো স্বামী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    হারিয়ে যাওয়ার ১০ বছর পর মুনসুর আলী ফিরে এসে জানলেন এক বছর আগে তার স্ত্রীর অন্যত্র বিয়ে হয়ে গেছে।  

    ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের হিজলজানী গ্রামে।

    দরিদ্র কৃষক পরিবারের সন্তান মুনসুর আলী (৩৫)। নিজেদের কৃষি জমিসহ অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করে দিনানিপাত করে যাচ্ছিলেন। প্রায় ১০ বছর আগে ঢাকা গিয়ে হঠাৎ একদিন নিখোঁজ হন তিনি। এরপর বৃদ্ধ বাবা শান্ত মিয়া ও লতিফা খাতুন সন্তানকে ফিরে পেতে সাধ্যমত খোঁজাখুজি করেন। ঘুরেছেন পীর ফকিরের দরবারেও।

    এরই মধ্যে পাবনা জেলার ঈশ্বরদী থেকে ধারণ করা একটি ইউটিউব চ্যানেলে জীবনের গল্পের ভিডিওচিত্রে দেখা যায় মুনসুর আলী ভবঘুরে অবস্থায় সেখানে রয়েছেন। সেই সূত্র ধরে মুনসুর আলীর ছোট ভাই জাহাঙ্গীর ও তার ভাতিজা ঈশ্বরদীতে যান ৩০ আগস্ট। সেখানে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তার খোঁজ পান। মানসিক সমস্যা থাকলেও মুনসুর তার ছোটভাইকে চিনতে পারেন।

    স্থানীয়রা জানান, ওই লোককে তারা মন্টু মামা বলে ডাকতেন। তিনি নিজের খেয়ালখুশি মত চলতেন। এখানে তাকে তিন বছর ধরে দেখা যায়। রাতে হাট-বাজার, রাস্তা-ঘাটে ঘোরাফেরা করতেন।  

    মুনসুর আলীর বাবা শান্ত মিয়া বলেন, আমার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। এরপরও মুনসুরকে আমরা কিছুতেই ভুলতে পারিনি। মহান আল্লাহ তাআলার কাছে আমাদের এতদিনের প্রার্থনা ছিল ছেলেটাকে যেন ফিরে পাই। মুনসুর কিছুটা সুস্থ এখন। তাকে পুরোপুরি সুস্থতার জন্যে চেষ্টা চালিয়ে যাব।  

    তিনি আরও বলেন, মুনসুরের স্ত্রী চম্পা ৯ বছর ধরে একমাত্র সন্তানকে নিয়ে তার স্বামীর জন্যে অপেক্ষায় ছিল। কিন্তু গত বছর সে অন্যত্র বিয়ে করে চলে গেছেন। শেষ মুহূর্তে এ ঘটনাটি আমার ছেলে ও নাতির জন্যে বেদনার হয়ে গেল।

    স্ত্রী চলে যাওয়ায় মুনসুর আলী তার প্রতিক্রিয়ায় বলেন, সে তো অনেক অপেক্ষা করেছিল। আর কিছুদিন ধৈর্য্য ধরলে এমনটা হত না।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ