ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • গৌরনদীতে নারী নির্যাতন প্রতিরোধে শেয়ারিং সভা

    গৌরনদীতে নারী নির্যাতন প্রতিরোধে শেয়ারিং সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বরিশালের গৌরনদী উপজেলা প্লাটফরমের শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।  

    শনিবার সকালে স্থানীয় সিসিডিবির হলরুমে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস, রুপান্তর, রাইটস্ যশোর এর যৌথ আয়োজনে ইউএসএআইডি, ইউকেএইডের যৌথ অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্লাট ফরমের সহ-সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা।

     আভাসের প্রজেক্ট কর্মকর্তা নাসরিন খানমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাইনরিটি রাইটস্ ফোরাম বাংলাদেশে’র পৌর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা চক্রবর্তী নিতাই লাল, এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিশ মারান্ডী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, শ্রমিক নেতা মো. ফরিদ উদ্দিন, ইউপি সদস্য অমলা রানী বিশ্বাস, সাংবাদিক হাসান মাহামুদ, নারী নেত্রী মাধুরী রানী দাস, রুশিয়া বেগম প্রমূখ। 

     

     

    গিয়াস উদ্দিন/এইচকেআর

     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ