ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • নগরীতে নার্সারী ব্যবসার আড়ালে সড়ক জনপদের জমি দখল

     নগরীতে নার্সারী ব্যবসার আড়ালে সড়ক জনপদের জমি দখল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে নার্সারী ব্যবসার আড়ালে সড়ক জনপদের প্রায় ৩ একর জমি দখল করে রেখেছে একটি চক্র। বরিশাল-পটুয়াখালী মহাসড়ক’র রুপাতলী বাস টার্মিনালের দক্ষিন পাশ লাঘোয়া সড়ক জন-পদের বিশালাকার এই জমি খন্ডটি দখল প্রক্রিয়া সরাসরি কেউ যাতে বুঝতে না পারে সে কৌশল হিসেবে নানান জাতের ফুল চারা রেখে বিক্রি করছে বলে ছলছাতুরীর আশ্রয় নিয়েছে। জনসাধারনসহ সরকারি দপ্তরকে বোঝাচ্ছেন তারা অস্থায়ী ভাবে সেখানে নার্সারি ব্যবসা  করছেন। 

    অথচ মহাসড়কের কোল ঘেষে সড়ক ও জনপদের ওই জমির চার পাশে বেড়া,ভেতরে দুটি ঘর নির্মান এবং কাঠ জাতের গাছও রোপন করেছেন। খুব শীঘ্রই আবার সেখানে স্থায়ী ভবন নির্মান করার গোপন পরিকল্পনা হাতে নিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। 

    সংশ্লিষ্ঠ ওই দপ্তর মৌখিক ও লিখিত নোটিশ দিয়েও নার্সারি ব্যবসার আড়ালে থাকা ঐ  চক্রদের উচ্ছেদ করতে পারেনি। স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা যায়, বানারীপাড়া এলাকার আ:সালাম নামে এক ব্যক্তি পেশায় নার্সারি ব্যবসায়ী হলেও নগরীর ক্ষমতাধর  কয়েকজন ভূমিদস্যুদের সাথে হাত মিলিয়ে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক’র রুপাতলী বাস টার্মিনালের দক্ষিন পাশ লাঘোয়া সড়ক ও জনপদের ৩ একর সম্পত্তি দখল করেছেন। যার বাজার মূল্য রয়েছে প্রায় ৫০ কোটি টাকা। প্রথম দফায় ওই স্থানে বানারীপাড়া থেকে অল্প বিস্তর গাছের চারা এনে বিক্রি করলেও এখন ধীরে ধীরে চারপাশে বেড়া ও ভেতরে ঘর নির্মান করে জমি দখল করে রেখেছেন।

     সেখানে তার দখল অবস্থানের বিষয়ে বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করলে এ প্রতিবেদকে আ: সালাম জানান,এখান থেকে র‌্যাব পুলিশসহ ও প্রশাসনের কর্মকর্তারা চারা ক্রয় করে। তাদের কাছে জানেন আমি এখানে কি করি।

     এ বিষয়ে বরিশাল সড়ক জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহমেদ খান জানান,আদর্শ নার্সারি অবৈধ ভাবে জমি দখল করে আছে। উচ্ছেদের চিঠি দেওয়ার পরও তিনি সেখান থেকে সরেননি। অতি শীঘ্রই ম্যাজিস্ট্রেট নিয়ে আমরা উচ্ছেদ করবো।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ