ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমাকে বিমানবন্দর থানায় নিয়ে আটকে রাখা হয়: রুমিন ফারহানা

    আমাকে বিমানবন্দর থানায় নিয়ে আটকে রাখা হয়: রুমিন ফারহানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার লাল পাসপোর্ট থাকা সত্ত্বেও বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে তাকে হয়রানি ও থানায় নিয়ে আটকে রাখা হয়।


    শনিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। এ সময়  করেন।

    সংবিধানের উদ্ধুতি দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, কোনো নাগরিকের দেশের মধ্যে চলাফেলা, বিদেশে যাওয়া ও আসার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না এটা সংবিধান স্বীকৃত। কিন্তু গত ৭-৮ বছর ধরে আমি বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে হয়রানির শিকার হচ্ছি। আমার বৈধ ভিসা থাকা সত্ত্বেও আমার পাসপোর্ট নিয়ে আটকে রাখা হয়, আমাকে বিমানবন্দর থানায় নিয়ে আটকে রেখে সময় ক্ষেপণ করা হয়। এরপর যখন আমাকে ছাড়া হয় তখন ফ্লাইটের সময় থাকলে আমি যেতে পারি। 

    বিএনপির এই সংসদ সদস্য বলেন, একজন সংসদ সদস্য হিসেবে আমি লাল পাসপোর্ট পেয়েছি। তারপরও আমাকে হয়রানি করা হয়। আমার যাওয়ার সময়ও হয়রানি করা হয়, আবার আসার সময়ও হয়রানি করা হয়। কিন্তু বহু বড় বড় অপরাধী দেশের বাইরে চলে যায় তাদের কোনো বাধা দেওয়া হয় না। 

    বিদেশে যাওয়ার পর লাল পাসপোর্টের অনেক সম্মান পেয়েছেন, কিন্তু দেশে পান না- এমন আক্ষেপও প্রকাশ করেন ব্যারিস্টার রুমিন ফারহানা।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ