ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • লকডাউনে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে দুই ভাটা শ্রমিক নিহত

    লকডাউনে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে দুই ভাটা শ্রমিক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে দুই ভাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

    শনিবার (১৭ এপ্রিল) ভোর রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শুভাষিনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের মুন্না ও শফিকুল ইসলাম। আহতদের সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, কালিগঞ্জ উপজেলার শতাধিক শ্রমিক শরীয়তপুরের বিভিন্ন ইটভাটায় কাজ করতেন। রাতে তাদের অনেকেই পিকআপভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে তালা থানার শুভাষিনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের মুন্না ও শফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত হন কমপক্ষে ১৫ জন ভাটা শ্রমিক।

    হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ