ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • দীর্ঘদিন পর বিশ্বসেরার তালিকায় দেশের তিন বিশ্ববিদ্যালয়

    দীর্ঘদিন পর বিশ্বসেরার তালিকায় দেশের তিন বিশ্ববিদ্যালয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বসেরার তালিকায় দীর্ঘদিন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর নাম ছিল না। এতে বিভিন্ন সময় নানা সমালোচনা শুনতে হয়। তবে, এবার বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়।

    বিশ্ববিদ্যালয় তিনটি হচ্ছে- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

    যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) র্যা ঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয় তিনটি বিশ্বসেরা তালিকায় স্থান করে নিয়েছে। টাইম হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

    ওয়েবসাইটের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে ৮০১ থেকে ১০০০ এর মধ্যে। অপরদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে ১০০১ থেকে ১২০০ এর মধ্যে আর বুয়েটের অবস্থান ১২০০ এর পর। তবে এ তালিকায় যথারীতি এবারও এক নম্বরে আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

    টাইমস হায়ার এডুকেশন বিভিন্ন মূল্যায়ন সূচকে মান যাচাই-বাছাই করে এ তালিকা করেছে। সেখানে শিক্ষাদান, গবেষণা, গবেষণা পদ্ধতি ও উদ্ধৃতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি ও শিল্পের সঙ্গে জ্ঞানের বিনিময়ের ওপর ভিত্তি করে তালিকাটি করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ