ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ‘বোট ক্লাব’ নিয়ে এমপি হারুনের প্রশ্নে আইজিপির বক্তব্য

    ‘বোট ক্লাব’ নিয়ে এমপি হারুনের প্রশ্নে আইজিপির বক্তব্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা পরীমণির অভিযোগের পর আলোচনায় আসা ঢাকা বোট ক্লাব নিয়ে সম্প্রতি জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। আলোচিত ক্লাবটি সরকারের অনুমোদন এবং ক্লাবের সভাপতির দায়িত্ব পালন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিএনপির এ নেতা।

    ঢাকা বোট ক্লাবের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে জাতীয় সংসদ অধিবেশনে আলোচনার পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, আমি বাংলাদেশের আইজিপি, পার্লামেন্ট সদস্য নই। পার্লামেন্ট নিয়ে কি আমার কথা বলা ঠিক হবে?


    রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সদরদপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠানে সাংবাদিকরা ঢাকা বোট ক্লাব প্রসঙ্গে সংসদে এমপি হারুনের বক্তব্য নিয়ে আইজিপির দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমি তো পার্লামেন্ট মেম্বার না, পার্লামেন্ট নিয়ে কি আমার কথা বলা ঠিক হবে? যেগুলো পার্লামেন্টে আলোচনা হয়, সেগুলো পার্লামেন্টের ভেতরেই থাকে। আপনার ব্যক্তিগত কৌতূহল থাকলে সেটি ভিন্ন বিষয়। কিন্তু পার্লামেন্টের সংসদ সদস্য যে বক্তব্য দিয়েছেন, তার পাল্টা উত্তর আইজিপি দেবে না। আমি বাংলাদেশের আইজিপি, পার্লামেন্ট সদস্য নই। এ কারণে এটা শোভন নয়, যৌক্তিক নয়, আইনসম্মত নয়।

    এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ আলোচিত বোট ক্লাব সরকারের অনুমোদন নিয়ে গড়ে উঠেছে কিনা এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সরকারের অনুমতি নিয়ে এ ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন কিনা, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তা জানতে চান।

    এমপি হারুন বলেন, বোট ক্লাবে নিয়মিত মদ্যপান করা হয়, তাস খেলা হয়, জুয়া খেলা হয়। এ রকম একটি ক্লাবে পুলিশপ্রধান সভাপতি কোনো আইনে থাকতে পারেন কিনা।

    তিনি বলেন, আমার জানা নাই, ৫০ বছরের ইতিহাসে, দেশ স্বাধীন হওয়ার পর এ ধরনের কোনো ক্লাবে পুলিশের প্রধান সভাপতির দায়িত্ব বা এই রকম ক্লাব প্রতিষ্ঠার ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ