ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ফ্ল্যাটে সাবলেট, নারীকে ধর্ষণ করলো পটুয়াখালীর যুবক

    ফ্ল্যাটে সাবলেট, নারীকে ধর্ষণ করলো পটুয়াখালীর যুবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ কোর্টে ২৬ বছর বয়সী মহসিন নামের এক যুবকের সঙ্গে পরিচয় হয় ৩৫ বছর বয়সী এক নারীর। এ পরিচয়ে পরিবার নিয়ে থাকার জন্য নারীর কাছে একটি ফ্ল্যাটের সন্ধান চায় মহসিন। এতে ওই নারী মহসিনকে বলেন- আমার ফ্ল্যাটটি অনেক বড়, ইচ্ছে করলে সাবলেট থাকতে পারেন। নারীর এ প্রস্তাবে রাজি হয়ে ফ্ল্যাট দেখতে যায় মহসিন। ফ্ল্যাট দেখা শেষে হাত-মুখ বেঁধে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায় মহসিন। 

    ফতুল্লার তল্লা আজমেরীবাগ এলাকায় এ ঘটনার ৩ দিন পর রোববার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় মহসিনের বিরুদ্ধে মামলা করেন ওই নারী। 

    মহসিন পটুয়াখালী জেলার দক্ষিণ চন্দ্রখালীর গোবখালী গ্রামের মৃত ফজল হক ও আমিনা খাতুনের ছেলে।

    এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, গত ২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই নারী তার আত্মীয় স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব করেছেন। তাই ৩ দিন পর অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণ করেছি।পলাতক মহসিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ