ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • দুই বছর পর চীনে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি শুরু

    দুই বছর পর চীনে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশ থেকে চীনে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি শুরু হয়েছে। রবিবার ঢাকাস্থ চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

    করোনাভাইরাস শুরুর পর থেকেই চীনা বাজারে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি বন্ধ হয়ে যায়। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুনরায় রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। সে কারণে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানি আবার শুরু হলো।

    চীনের বাজারে সামুদ্রিক খাদ্যপণ্য রপ্তানির জন্য বাংলাদেশের ৫টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠান চীনের বাজারে কুচিয়া, কাঁকড়া ইত্যাদি রপ্তানি করে থাকে। চীনে এসব পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ