ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • বৃষ্টি বাড়তে পারে, তাপমাত্রা অপরিবর্তিত

    বৃষ্টি বাড়তে পারে, তাপমাত্রা অপরিবর্তিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত কয়েকদিনের তুলনায় আজ সারাদিন ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। তবে দেশের অধিকাংশ স্থানে মেঘলা আকাশসহ রোদের দেখা পাওয়া যেতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

    সোমবার (৬ সেপ্টেম্বর) সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে বড় ধরনের বৃষ্টির খুব বেশি সম্ভাবনা নেই।

    তিনি জানান, ঢাকায় দুপুরের আগ পর্যন্ত মেঘলা আকাশের সঙ্গে রোদ থাকার সম্ভাবনা বেশি। দুপুরের পর কোথাও কোথাও নামতে পারে বৃষ্টি। তবে দীর্ঘ সময় বৃষ্টির সম্ভাবনা নেই।

    তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কোথাও কোথাও কমলেও সেটা সামান্য। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

    এদিকে আগামী দুইদিন বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। তবে ৫ দিনের মধ্যে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ১১৩ মিলিমিটার। আর ঢাকায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ১৮ মিলিমিটার।

    আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ