ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে হকার্স মার্কেটের উদ্বোধন বিটিএমএ’র সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক আকতার ফারুক শাহিন বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা চাপের মুখে ৫ দিনের ছুটি নিয়ে অফিস ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক  প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ইস্যুতে আপিলের রায় বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনে সবার সহযোগিতা চাইলেন ইসি  বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত বরিশালে শিয়াল হত্যা করে ফেসবুকে মাংস বিক্রির বিজ্ঞাপন
  • ইফতার শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

    ইফতার শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল) রাতে শরীয়তপুর-মাওয়া মহাসড়কের বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

    নিহতরা হলেন- বায়োজিদ শিকদার (১৭) নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের কাজী কান্দি গ্রামের মাস্টার দেলোয়ার শিকদারের ছেলে। অভি আজম (১৮) একই গ্রামের সোলাইমান আজমের ছেলে। বায়োজিদ ও অভি ডিগ্রী ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ এপ্রিল) রাতে বায়োজিদ ও তার বন্ধু অভি মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। শরীয়তপুর-মাওয়া মহাসড়কের বেইলি ব্রিজের এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বায়োজিদকে মৃত ঘোষণা করে। অভিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    নিহতের ভাই নাসির উদ্দিন বলেন, বায়োজিদ তার এক বন্ধুর বাসায় ইফতারের দাওয়াতে অংশগ্রহণ করার জন্য নড়িয়া যায়। ইফতার শেষ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় বায়োজিদ। উন্নত চিকিৎসার জন্য অভিকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

    নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) অবনী শংকর বলেন, দুই বন্ধু নড়িয়া থেকে বাড়ি ফেরার পথে রাজনগর বেইলি ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে বায়োজিদ মারা যায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে অভিও মারা যায়।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ