ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • ডব্লিউএইচওর অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সীদের টিকা

    ডব্লিউএইচওর অনুমোদন পেলেই ১২ বছরের বেশি বয়সীদের টিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    টিকাদান কর্মসূচি এ মাস থেকে আরও বেগবান হবে। ১২ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার ব্যাপারে ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
     
    সোমবার (০৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    জাহিদ মালেক বলেন, টিকা কার্যক্রম আরো জোরদার করা হবে। চলতি সেপ্টেম্বর মাসে আরও আড়াই কোটি টিকা পাওয়া যাবে। এর মধ্যে দুই কোটি আসবে সিনোফার্ম বাকিগুলো ফাইজারের টিকা।

    তিনি বলেন, ১২ বছরের বেশি বয়সী যারা আছে, তাদের টিকা দেওয়ার ব্যাপারে ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। কোনো দেশেই তারা এর অনুমোদন দেয়নি। যেসব দেশ দিচ্ছে, তারা নিজেদের মত করেই দিচ্ছে। এ ব্যাপারে টেকনিক্যাল কমিটির অনুমোদনেরও প্রয়োজন আছে।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১৭ হাজার বেড ছিল, এখন সেখানে ১২ থেকে ১৪ হাজার বেড সারাদেশ খালি এবং ঢাকায় ৭৫ ভাগ খালি আছে। করোনা সংক্রমণ কমে যাওয়ায় এগুলো খালি হয়েছে। বেডগুলো ক্যান্সারসহ সাধারণ রোগীদের জন্য দেওয়া হবে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ